Wednesday, September 23, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনামসারাদেশ

প্রধানমন্ত্রীর পুরস্কার পাওয়া লালমোহনের ক্ষুদে ফুটবলার মাসুমকে সংবর্ধনা

লালমোহন : প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পুরস্কার পেয়েছে ভোলার লালমোহনের খুদে ফুটবলার মাসুম। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক-বালিকা) জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

মাসুম উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ব্যবসায়ী জহির মাতব্বরের ছেলে ও লালমোহন হামীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
সে স্থানীয় মঙ্গলসিকদার খেলাঘর অ্যাসোসিয়েশনের খেলোয়াড়।

এদিকে জাতীয় পর্যায়ে অসাধারণ নৈপুণ্য ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হওয়ায় মাসুমকে সংবর্ধনা প্রদান করেছে ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপি।

সোমবার আয়োজিত অনুষ্ঠানে মাসুমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় ধলীগৌরনগর ইউনিয়ন (পূর্ব শাখা) বিএনপির সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ মেম্বার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারী, কাঞ্চন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
বিআরএসটি/এসএস

Related posts

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে আরও ১৩জন গ্রেফতার

brs@admin

পিআর পদ্ধতি থাকা দেশগুলোতে স্থিতিশীল সরকার নেই : আলাল

brs@admin

‘অবৈধ’ ঘোষণার পর কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

News Desk

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

News Desk

পাঁচ লাখ যুব নারীসহ ৯ লাখ তরুণ প্রশিক্ষণে দক্ষ হবে : আসিফ মাহমুদ

brs@admin

পিআর পদ্ধতির মাধ্যমে ফ্যাসিস্ট বড় সুযোগ পেয়ে যাবে : এ্যানি

brs@admin
Translate »