BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদফিফা বিশ্বকাপ ২০২৬শিরোনাম

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া। স্থানীয় সময় বুধবার মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলতে নামে দুদল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কলম্বিয়া।

এরই ধারাবাহিকতায় ম্যাচের ৪০তম মিনিটে সাফল্য পায় দলটি। লুইস দিয়াজ বক্সের ভেতরে লুইস সুয়ারেজকে খুঁজে বের করার চেষ্টা করেন। বল আবার ফিরে আসে দিয়াজের কাছে, আর তিনি অসাধারণ এক পাসে দেন দানিয়েল মুনিয়োজকে। বাড়িয়ে দেয়া বলটিকে টোকা দিয়ে জালে পাঠিয়ে দেন। এই গোলেই ১-০ তে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে কলম্বিয়া।

বিরতির পর ৬০তম মিনিটে গোল শোধ দেয় উজবেকিস্তান। এলদোর শোমুরোদভের এক ভলিকে ক্লিয়ার করতে ব্যর্থ হন কলম্বিয়ার ডিফরন্ডার। আর এতেই সুযোগ পেয়ে যান আব্বাসবেক ফাইজুল্লায়েভ। তিনি খুব কাছ থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়ে দেন।

কিন্তু বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি উজবেকিস্তান। ৫ মিনিট পরেই ফের এগিয়ে যায় কলম্বিয়া। বল বাম দিকে লুইস দিয়াজের কাছে যায়, আর তিনি দারুণভাবে বক্সের ভেতরে বল বাড়িয়ে দেন। তবে গোলরক্ষক উতকির ইউসুপভ ডাইভ দিয়েও বলের গতি আটকাতে পারেননি।

এরপর যোগ করা সময়ের একেবারে শেষে উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জামিন্তন কামপাস। তিনি নিচু শটে বল জালে পাঠান।  এতেই তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায়।

স্পোর্টস/আরএন

 

Related posts

ইরান থেকে যেভাবে আনা হবে বাংলাদেশীদের

brs@admin

পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল

News Desk

ধলেশ্বরী নদীতে নিখোঁজ যাত্রীর লাশ উদ্ধার

brs@admin

যখনই নির্বাচন হোক জামায়াত প্রস্তুত

News Desk

শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ

brs@admin

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Desk