BRS TIMES
সারাদেশ

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের মানববন্ধন ।  বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে ০২ জুন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরাতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ এর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন  ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক মাওলানা আব্দুল বারী।  মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, আবু তালোব প্রমুখ।
মানববন্ধনে কযেকশ নারী ও পুরুষ ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে  মানববন্ধন প্রদর্শন করেন।
চেয়ারম্যানের নিয়োগ বাতিলের পাশাপাশি গ্রাহকদের ফোরাম থেকে সাবেক এমডি ওমর ফারুককে পুনর্বহাল, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

Related posts

মনিরামপুরে নির্বাচনী মিছিলের কারণে ৩ লাখ টাকা জরিমানা

News Desk

ছেলেকে গ্রেফতার করায় আতঙ্কিত বাবার মৃত্যু

News Desk

রাজশাহীতে গ্রেপ্তার ২২

News Desk

নাগরপুরে কোনড়া বিল থেকে লাশ উদ্ধার

News Desk

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে হাসিনাকেও পরাজিত করেছে জামায়াত : মুন্না

News Desk

খুলনায় র‌্যাবের অভিযানে ২টি পিস্তল উদ্ধার

News Desk
Translate »