29.3 C
Bangladesh
Thursday, October 1, 2026
BRS TIMES
Uncategorizedঅন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

চাঁদপুরে বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের বিশ্ব খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাটের সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এ সময় তিনি খালে নেমে নিজ হাতে কোদাল দিয়ে খালের মাটি পুনঃখনন করেন। এরপর প্রধানমন্ত্রী খাল পাড়ে একটি নিম গাছের চারা রোপণ করেন।

বিশ্ব খালটি ডাকাতিয়া নদী হতে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত দীর্ঘ।

উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরা হয়।

এর আগে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখননস্থলে পৌঁছে প্রথমে ফলক উন্মোচন করেন এবং খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন শেষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

brs@admin

নেপালে বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ছাড়াল

News Desk

একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন বানচালে কাজ করছে : ইয়ামিন মোল্লা

News Desk

আগামী সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘হতে পারে’: ট্রাম্প

brs@admin

একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন শুরু

News Desk

গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য

News Desk
Translate »