BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমাতে চায় ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চায় ইসরাইল।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি চাই যুক্তরাষ্ট্রের আর্থিক সামরিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হোক।

তিনি জানান, বর্তমানে ইসরাইল বছরে প্রায় ৩.৮ বিলিয়ন ডলার সামরিক সহায়তা পায়। ২০১৮ থেকে ২০২৮ সাল পর্যন্ত দেশটিকে মোট ৩৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি রয়েছে।

তবে নেতানিয়াহুর মতে, যুক্তরাষ্ট্র-ইসরাইল আর্থিক সম্পর্ক নতুনভাবে পুনর্মূল্যায়নের সময় এসেছে। আর এখনই উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রয়োজন।

২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যাকাতে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে ইসরাইলের প্রতি জনসমর্থন কমে গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষের ইসরাইল সম্পর্কে নেতিবাচক ধারণা রয়েছে।

নেতানিয়াহু দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দেশের প্রভাব ও অপপ্রচারের কারণে ইসরাইলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান প্রসঙ্গে তিনি বলেন, যদি ইরানের বর্তমান সরকার দুর্বল বা পতন হয়, তাহলে হিজবুল্লাহ, হামাস এবং হুথিদের মতো গোষ্ঠীগুলোরও পতন হতে পারে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk

বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণে কাজ করছে বাংলাদেশ ব্যাংক

News Desk

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে মেয়েদের প্রথম পদক

News Desk

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

দল বিলুপ্ত করে বিএনপিতে ফিরলেন শাহাদাত হোসেন

News Desk

টেলিভিশনে প্রথমবার একসঙ্গে গুলতেকিন খান-নুহাশ হুমায়ূন

brs@admin
Translate »