29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
কম কাজের কারণ নিজেই জানালেন অর্চিতা স্পর্শিয়া
বিনোদন

কম কাজের কারণ নিজেই জানালেন অর্চিতা স্পর্শিয়া

কম কাজের কারণ নিজেই জানালেন অর্চিতা স্পর্শিয়া । ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। নিয়মিত পর্দায় দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের সংখ্যায় তাড়াহুড়ো নেই তার। সমসাময়িক অনেকের তুলনায় তাকে কম দেখা যায় কেন, সেই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন ও কাজের ধরণ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। পর্দার উপস্থিতি দেখে অনেকে নানা ধারণা করলেও বাস্তবে তিনি নিজেকে অত্যন্ত অলস বলে উল্লেখ করেন।
নিজের কাজ ও ব্যক্তিত্ব প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, তিনি কম কাজ করেন কারণ তিনি খুব অলস। জীবনে খুব বেশি চাহিদা না থাকায় তিনি নিজেকে একেবারেই সাধারণ মানুষ বলেও উল্লেখ করেন।
তারকাদের জীবন নিয়ে মানুষের মধ্যে যে ভিন্ন ধারণা থাকে, সেটি নিয়েও কথা বলেন তিনি। তার ভাষায়, বাইরে থেকে অনেকেই মনে করেন তিনি খুব মুডি বা উচ্চ জীবনযাপনে অভ্যস্ত। বাস্তবে বিষয়টি তেমন নয়।
শেষে তিনি বলেন, তার জীবনযাপন খুবই সাধারণ এবং জীবনে বড় ধরনের চাওয়া-পাওয়াও নেই। সে কারণেই কম কাজ করেও তার চলে যায়।

Related posts

ভাইরাল ছবিগুলো আমার নয়; শবনম ফারিয়ার

brs@admin

হানিমুনে কোথায় ঘুরছেন মেহজাবীন-রাজীব?

News Desk

ধর্ষণের অভিযোগে ভারতীয় অভিনেতা গ্রেপ্তার

News Desk

আমি আছি, মরিনাই রে ভাই

brs@admin

মা হলেন কিয়ারা, পুত্র নাকি কন্যা এলো সিদ্ধার্থের ঘরে?

News Desk

বিজয়-রাশমিকার বিয়েতে মোদীর শুভেচ্ছাবার্তার খবর সত্য নাকি গুজব?

News Desk
Translate »