32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
শিরোপা জয়ের দৌড়ে আরও একধাপ আগালো রোনালদো
খেলাধূলা

শিরোপা জয়ের দৌড়ে আরও একধাপ আগালো রোনালদো

শিরোপা জয়ের দৌড়ে আরও একধাপ আগালো রোনালদো । সৌদি প্রো লিগ জয়ের আরও কাছে পৌঁছে গেল আল-নাসর। শনিবার নাসরের জয়ের রাতে গোল পেয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

প্রিন্স হাথলুল বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আল-আখদুদকে ২-০ গোলে হারিয়েছে আল-নাসর। লিগে শীর্ষস্থান আরও মজবুত করার পাশাপাশি ক্লাব ইতিহাসে টানা ১৪ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়েছে হোর্হে জেসুসের শিষ্যরা।

ম্যাচের ১৫ মিনিটে দলকে এগিয়ে নেন রোনালদো। নাওয়াফ বু ওয়াসলের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে গোলকিপার স্যামুয়েল পর্তুগালকে পরাস্ত করেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে এটি রোনালদোর ২৪তম গোল।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ আসে সফরকারী আল-নাসরের সামনে। মোহাম্মদ সিমাকানের শট জালে জড়ালেও হ্যান্ডবলের কারণে বাতিল করেন রেফারি। পরে কিংসলে কোমান ও রোনালদো আরও কিছু সুযোগ পেলেও প্রথমার্ধে আর গোল আসেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে আল-নাসর। সাদিও মানের ক্রস কিংসলে কোমানের মাথায় লেগে পোস্টে প্রতিহত হয়ে ফিরে এলে, ফিরতি বলে চমৎকার ভলিতে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ তারকা জোয়াও ফেলিক্স।

৮১ মিনিটে রোনালদোকে তুলে নেওয়া হলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

 

২৮ ম্যাচ শেষে আল নাসরের পয়েন্ট ৭৩, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-হিলাল। লিগে বাকি আর মাত্র ৬টি ম্যাচ। ২০১৯ সালের পর প্রথম লিগ শিরোপা জয়ের খরা কাটানোর খুব কাছে আল-নাসর।

২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর এটিই হতে পারে রোনালদোর প্রথম বড় কোনো শিরোপা। আগামী বুধবার আল-ইত্তিফাকের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে আল নাসর।

Related posts

চাহিদা-প্রাপ্তিতে জ্যোতিদের পার্থক্য

News Desk

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News Desk

আর্জেন্টিনাকে ‘বিদায় জানিয়ে’ মেসি বললেন ভবিষ্যৎ অনিশ্চিত

News Desk

টটেনহ্যামকে উড়িয়ে শিরোপা উৎসবে লিভারপুল

brs@admin

মেসির ম্যাজিকে আর্জেন্টিনার বিজয়গাথা

brs@admin

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের

News Desk
Translate »