27.3 C
Bangladesh
Tuesday, June 30, 2026
BRS TIMES
জাতীয়শিরোনাম

বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

বাগেরহাটের চিতলমারী উপজেলার শিবপুর এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে হামজা মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি রুহুল আমিন মুন্সীর ছেলে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে হামজা মুন্সীর বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের চাচা বাচ্চু মুন্সী জানান, গুলির শব্দ শুনে তিনি বাইরে বের হয়ে দেখেন, প্রায় ৬ জন ব্যক্তি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছে।

তার দাবি, হামজা মুন্সী খুলনায় ব্যাবসা করতেন এবং খুলনার কিছু ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।

নিহতের পিতা রুহুল আমিন মুন্সী অভিযোগ করে বলেন, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল হঠাৎ বাড়িতে ঢুকে তার ছেলেকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদরে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Related posts

‘আওয়ামীলীগ যতক্ষণ দুঃখ প্রকাশ না করছে, তারা শান্তি পাবে না’: শফিকুল আলম

brs@admin

দর্শনার্থীদের জন্য প্রস্তুত সুন্দরবন পর্যটনকেন্দ্র

News Desk

আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে: টিউলিপ

brs@admin

আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার

News Desk

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য কবরের জায়গা নির্ধারণ প্রধান উপদেষ্টার

News Desk

জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে : সালাহউদ্দিন

News Desk
Translate »