26.2 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল
খেলাধূলা

পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল

পিএসএলে প্রথমবার ডাক পেলেন শরিফুল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে শুরু থেকেই কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন। সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। পরে নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। এবার পঞ্চম বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।

সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমির হয়ে খেলতে দেখা যাবে তাকে। সেখানে তার সতীর্থ হবেন আরেক বাংলাদেশি পেসার নাহিদ রানা।

নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার জালমি।

শরিফুলের ছবি প্রকাশ করে তারা জানায়, বাংলাদেশি এই বাঁ-হাতি পেসারকে দলে পেয়ে তাদের শক্তি আরও বেড়েছে। দ্রুতগতির বোলিং ও আক্রমণাত্মক মনোভাব নিয়ে তিনি এবার হলুদ জার্সিতে পিএসএল মাতাতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয় পোস্টে।

আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর, যা চলবে ৩ মে পর্যন্ত। এই আসরে মুস্তাফিজুর রহমানের সঙ্গে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলবেন বাংলাদেশের বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। অন্যদিকে রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে, আর পেশোয়ার জালমির দলে থাকবেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

২৬ মার্চ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ হিউস্টন। ফলে আসরের প্রথম দিনেই মাঠে নামার সুযোগ রয়েছে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমনের।

অন্যদিকে ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবে রিশাদ, রানা ও শরিফুলের দল। তিনজনই একাদশে সুযোগ পেলে সেই ম্যাচে তারা প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে পারেন। কারণ পেশোয়ার জালমির প্রতিপক্ষ হবে রাওয়ালপিন্ডি।

পিএসএলের প্রথম পর্বে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ। সেখান থেকে সেরা চার দল উঠবে প্লে-অফে। এরপর অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। সবশেষে ৩ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। কোনো কারণে সেদিন খেলা না হলে ৪ মে রাখা হয়েছে রিজার্ভ ডে।

এবার দুটি নতুন দল—পিন্ডিজ ও হায়দরাবাদ হিউস্টন—যোগ হওয়ায় পিএসএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে আট দলের অংশগ্রহণে। প্রায় ৩৯ দিনের এই টুর্নামেন্টে মোট ৪৪টি ম্যাচ হবে পাকিস্তানের ছয়টি ভেন্যুতে—করাচি, লাহোর, মুলতান, পেশোয়ার, ফয়সলাবাদ ও রাওয়ালপিন্ডি। প্রথমবারের মতো এবার পেশোয়ার ও ফয়সলাবাদেও অনুষ্ঠিত হবে এই লিগের ম্যাচ।

Related posts

পিএসএল মাতাতে পাকিস্তান গেলেন রিশাদ-লিটন

brs@admin

ব্রাজিল-ভারত ম্যাচে একাদশে আসছে বড় পরিবর্তন, থাকছেন ভিনিসিয়ুস

News Desk

আইপিএলের টানা ১৩ মৌসুম নিজেদের প্রথম ম্যাচে হার দেখলো মুম্বাই

brs@admin

বিশ্বকাপে ব্রাজিল ও নেইমার ভক্তদের জন্য সুখবর

brs@admin

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু বাংলাদেশের

News Desk

নারী আম্পায়ার জেসিকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

News Desk
Translate »