31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
সারাদেশ

সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার দাফন সম্পন্ন

বাগেরহাট প্রতিনিধি: দৈনিক গণমুক্তি পত্রিকার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।  দীর্ঘদিন তিনি স্বাস্থ্য বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা ও মানবিকতার জন্য তিনি এলাকায় সবার কাছে সম্মানিত ছিলেন।

মরহুম নকীব আশরাফ আলীর মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Related posts

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk

লালমোহনে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া

News Desk

রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় ১০২ জন আটক

News Desk

হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

News Desk

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk

চট্টগ্রামে টেরিবাজারের শপিং সেন্টারে আগুন, নিহত ২

brs@admin
Translate »