BRS TIMES
সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস
রাজনীতি

সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস

সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ড. মুহাম্মদ ইউনূস । ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে বসে সংসদীয় কার্যক্রম প্রত্যক্ষ করেছেন একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্ব।

উপস্থিত অতিথিদের মধ্যে অন্যতম ছিলেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানের সরব উপস্থিতি অধিবেশন কক্ষে নতুন এক আবহ তৈরি করে। তাঁদের সঙ্গে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে তাঁদের হাস্যোজ্জ্বল উপস্থিতির দৃশ্যটি ফুটে ওঠে, যা রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

Related posts

জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার

News Desk

বিচার ও সংস্কার হলে রোজার আগে নির্বাচন হতে পারে: তারেক রহমানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

brs@admin

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

আখতারুজ্জামানকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন সাদিক কায়েম

rahman himel

আর্থিক কেলেঙ্কারি : এনসিপি’র সেই নেতা বহিষ্কার

News Desk

সাবেক এমপি দুদু ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

News Desk