31.1 C
Bangladesh
Thursday, October 8, 2026
BRS TIMES
অবসরের পর কোথায় থাকবেন মেসি, জানালেন বেকহ্যাম
খেলাধূলা

অবসরের পর কোথায় থাকবেন মেসি, জানালেন বেকহ্যাম

অবসরের পর কোথায় থাকবেন মেসি, জানালেন বেকহ্যাম । লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। আর্জেন্টাইন তারকার অবসর–পরবর্তী জীবন নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম।

এক সাক্ষাৎকারে বেকহ্যাম জানান, অবসরের পর মেসিকে মায়ামিতেই দেখতে চাইতেন তিনি। তবে মেসির নিজের ইচ্ছা ভিন্ন। বেকহ্যামের ভাষায়, “আমি চাই মেসি অবসর নিয়ে মায়ামিতে থাকুক। কিন্তু লিও আমাকে বলেছে, সে শুধু ক্যাম্প ন্যুর কাছেই থাকতে চায়।”

মেসির বার্সেলোনার প্রতি গভীর টান নিয়েও কথা বলেন বেকহ্যাম। তাঁর মতে, ক্লাবটির প্রতি মেসির আবেগ অন্য যেকোনো কিছুর চেয়ে আলাদা। “কেউই বার্সেলোনাকে মেসির মতো ভালোবাসে না। তার শরীরেও বার্সার প্রতীক আছে। এমনকি তার পানির বোতলেও বার্সার লোগো দেখা যায়,” বলেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।

বেকহ্যামের এই মন্তব্য ফুটবল বিশ্বে নতুন করে আলোচনায় এনেছে মেসির বার্সেলোনার প্রতি ভালোবাসার বিষয়টি। জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে ধরেছেন।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর প্যারিস সেন্ট জার্মেইতে দুই মৌসুম কাটিয়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এরপর থেকে সেখানেই খেলছেন তিনি।

এই সময়ে বিভিন্ন ক্লাব থেকে প্রস্তাব এলেও পরিবারকে গুরুত্ব দিয়েই যুক্তরাষ্ট্রে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে অনেকের ধারণা, ভবিষ্যতে মেসি আবারও বার্সেলোনার সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত হতে পারেন। কোচিং স্টাফ বা প্রশাসনিক কোনো ভূমিকায় ক্লাবটির সঙ্গে কাজ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Related posts

বাংলাদেশকে হারিয়ে সমতা ফেরাল আরব আমিরাত

brs@admin

মৌরিতানিয়ার সাথে ২-১ গোলের জয়, তবু তৃপ্তি নেই আর্জেন্টিনার

Durjoy Das

বাংলাদেশকে হারিয়ে আরব আমিরাতের ঐতিহাসিক সিরিজ জয়

brs@admin

সুপার ফোরে যেতে বাংলাদেশের কী করা উচিত, জানালেন হার্শা ভোগলে

News Desk

এনএসসির হস্তক্ষেপকে বেআইনি বলে দাবি করলেন বুলবুল!

Durjoy Das

৪৮ দলের বিশ্বকাপে এবার ‘রাউন্ড অব ৩২’, কবে কখন ম্যাচ

News Desk
Translate »