28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

লালমোহনে ইয়াবাসহ আটক ২

ভোলার লালমোহনে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রায়পুরা কান্দি এলাকার মৃত ওসমান গণির ছেলে মো. জামাল (৫০) ও পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিলন বেপারীর ছেলে মো. আকবর (৩০)।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শিগগিরই তাদের আদালতে পাঠানো হবে।
বিআরএসটি/এসএস

Related posts

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে নিতে সম্মত মায়ানমার

brs@admin

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের প্রাণোচ্ছ্বাস

News Desk

ভারতে এআই সম্মেলন শুরু, নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ

News Desk

ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা

News Desk

পিরোজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সেতুর রেলিং ভেঙে নিচে

News Desk

একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি

brs@admin
Translate »