28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
আজ সন্ধ্যায় কোন দলের কাধে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা?
খেলাধূলা

আজ সন্ধ্যায় কোন দলের কাধে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা?

আজ সন্ধ্যায় কোন দলের কাধে উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা? মাসখানেকের রোমাঞ্চকর কর্মযজ্ঞ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামতে যাচ্ছে আজ (রোববার)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শিরোপা নির্ধারণী মহারণে লড়বে ভারত ও নিউজিল্যান্ড।
২০২৩ সালের ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার কাছে হেরে যে মাঠে স্বপ্নভঙ্গের বেদনায় পোড়েন ভারতীয়রা, সেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ আরেকটি ফাইনালে মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা।
তবে আজ তারা জিতলে প্রথম দল হিসেবে তিনটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা দুই আসরে শিরোপা ধরে রাখার অনন্য রেকর্ড গড়বে আয়োজক দেশটি।
সুপার এইট পর্বে এই মাঠেই দক্ষিণ আফ্রিকার কাছে হারতে হয়েছিল ভারতকে। সেই স্মৃতি কাটিয়ে উঠতে বিসিসিআই এবার বেশ সতর্ক অবস্থান নিয়েছে, এমনকি ফাইনালের আগে খেলোয়াড়দের টিম হোটেলও পরিবর্তন করা হয়েছে। তবে মাঠের লড়াইয়ে মূল নজর থাকবে ব্যক্তিগত দ্বৈরথগুলোর ওপর, যা নির্ধারণ করে দিতে পারে শিরোপার ভাগ্য।
এই ম্যাচের উইকেট কেমন হবে সেটিও এখন অন্যতম আলোচিত বিষয়। আহমেদাবাদের ফাইনালে স্পোর্টিং ‍উইকেট হতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ফলে ক্রিকেটবিশ্বের সবচেয়ে বৃহৎ এই ভেন্যুর সামনে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে।
নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকেই ফাইনালে মাঠে নামবে ভারত। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারতের জয় ১৬টি ম্যাচে। বিপরীতে, নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচ। বাকি দুটি ম্যাচ টাই এবং একটি ম্যাচ বাতিল হয়। টাই হওয়া ম্যাচের মধ্যে ২টিতেি সুপার ওভারে জয় পায় ভারত।
তবে একটি পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার দেখা হয়েছে দুই দলের। যেখানে সবগুলো ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড কিউইদের।
জয়-পরাজয় ও অবস্থা নিরিখে পাল্লা যদিও ভারী ভারতেরই। তবু বিশ্বকাপ ফাইনাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা যায় না। ফলে রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

Related posts

আজ টিভিতে কোন খেলা আছে? দেখে নিন ৩১ আগস্ট ২০২৬ এর সূচি

brs@admin

নতুন মাইলফলক ছুঁলেন হামজা চৌধুরী

News Desk

পদ্মা রিপন স্মৃতি ক্রিকেট দলের জার্সি উম্মোচন

brs@admin

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্সার পর শোক জানাল ম্যানচেস্টার ইউনাইটেড

News Desk

বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে নেই আলজারি জোসেফ, বিশ্রামে শাই হোপ

News Desk

হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র বাংলাদেশ ‘এ’ দলের

News Desk
Translate »