29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
চোট কাটিয়ে পাকিস্তান সিরিজের আগে মাঠে ফিরছেন তানজিম সাকিব
খেলাধূলা

চোট কাটিয়ে পাকিস্তান সিরিজের আগে মাঠে ফিরছেন তানজিম সাকিব

বিপিএলের সবশেষ আসরে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব । চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে দলের সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে টুর্নামেন্ট শেষ না হতেই পিঠের ব্যথা তাকে ছিটকে দেয় মাঠের বাইরে। অদম্য টি-টোয়েন্টি কাপে একটি ম্যাচ খেলার পরই চোটের কারণে আর খেলতে পারেননি তিনি।

একই সমস্যার জন্য চলমান বিসিএলের ওয়ানডে ফরম্যাট থেকেও নিজেকে দূরে রাখতে হয়েছে এই ডানহাতি পেসারকে। যদিও সর্বশেষ মেডিকেল আপডেট আশাব্যঞ্জক। স্ক্যান রিপোর্ট সন্তোষজনক এসেছে এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ম মেনে চালিয়ে যাচ্ছেন তানজিম।

আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, সিরিজ শুরুর আগেই মাঠে ফেরার মতো ফিট হয়ে উঠবেন তানজিম—এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

বিপিএলের দ্বাদশ আসরে ১০ ম্যাচে ১২ উইকেট নেওয়া তানজিম গত বছর আন্তর্জাতিক ক্রিকেটেও ছিলেন কার্যকর। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ২৮ ম্যাচে শিকার করেছেন ৩৪ উইকেট। ব্যাট হাতেও যোগ করেছেন ১৯১ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ায় বাংলাদেশ জাতীয় দল দীর্ঘদিন আন্তর্জাতিক সূচির বাইরে ছিল। পাকিস্তান সিরিজ দিয়েই আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছে লিটন-শান্তদের দল, আর সেই প্রত্যাবর্তনে তানজিম সাকিবকে পাওয়া গেলে পেস আক্রমণে বাড়তি শক্তি যোগ হবে বলেই মনে করা হচ্ছে।

Related posts

৯ মাস পরে টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে নেমেও বাজিমাত কোহলির

News Desk

বাইচ প্রতিযোগিতার দুই নৌকার সংঘর্ষে নিহত ২

News Desk

না থেকেও এশিয়া কাপে আছেন সাকিব!

News Desk

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে গেল বাংলাদেশ

News Desk

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতলো বাংলাদেশ

brs@admin

টি টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত হলো ১৫ দল

News Desk
Translate »