25.6 C
Bangladesh
Wednesday, September 2, 2026
BRS TIMES
এক দিনেই একুশে পদক ও বইমেলার উদ্বোধন
বিনোদন

এক দিনেই একুশে পদক ও বইমেলার উদ্বোধন

এক দিনেই একুশে পদক ও বইমেলার উদ্বোধন । একুশের আবহে একই দিনে দুই গুরুত্বপূর্ণ আয়োজনের সাক্ষী হতে যাচ্ছে রাজধানী। আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে একুশে পদক প্রদান অনুষ্ঠান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে এক অনুষ্ঠানে গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন। এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এই তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সকালে আয়োজিত অনুষ্ঠানে পদক প্রদান করা হবে এবং বিকেলে প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠান দুটি ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি এবারের বইমেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।

তবে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে অস্বচ্ছতা এবং সময় স্বল্পতার অভিযোগ তুলে অমর একুশে বইমেলায় অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে প্রকাশকদের সংগঠন প্রকাশক ঐক্য। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

একদিকে রাষ্ট্রীয় সম্মাননা, অন্যদিকে বইয়ের উৎসব, এমন দ্বৈত আয়োজন ঘিরে রাজধানীতে তৈরি হচ্ছে বিশেষ এক সাংস্কৃতিক আবহ; যেখানে একুশের স্মৃতি ও সৃজনশীলতার মেলবন্ধনই হয়ে উঠবে দিনের প্রধান আকর্ষণ।

Related posts

৯ কোটি টাকা সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র

brs@admin

আজ সাবিনা ইয়াসমিনের ৭২তম জন্মদিন

News Desk

বিলবোর্ড হট ১০০–এর টপ চার্টে নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট

News Desk

কানাডার চলচ্চিত্র উৎসবে নুহাশের ‘২ষ’

News Desk

আরিফিন শুভকে বিয়ে, যা বললেন মন্দিরা!

brs@admin

নতুন রূপে দেখা যাবে চিত্রনায়িকা বুবলীকে

News Desk
Translate »