26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই
Uncategorizedখেলাধূলা

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে শ্রীলঙ্কার প্রেমাদাসায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ। এর মধ্য দিয়েই শুরু হবে সুপার এইটের খেলা।

গ্রুপ পর্বের ৪টি গ্রুপের চ্যাম্পিয়ন দল নিয়ে করা হয়েছে সুপার এইটের গ্রুপ ওয়ান, যেখানে আছে ভারত, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে প্রতিটি গ্রুপের রানার-আপ দল নিয়ে সাজানো হয়েছে সুপার এইটের গ্রুপ টু, যেখানে আছে ইংল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। গ্রুপ টু-এর ম্যাচ দিয়েই আজ পর্দা উঠবে সুপার এইট পর্বের।

পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই গ্রুপ পর্বে জিতেছে তিনটি করে ম্যাচ।

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

নিউজিল্যান্ডের তিন জয়ই এসেছে সহজে, যথাক্রমে ৫, ১০ ও ৮ উইকেটে। দক্ষিণ আফ্রিকার কাছে তাদের হারটাও অবশ্য ৭ উইকেটে। অন্যদিকে পাকিস্তান নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ উইকেট এবং ৩২ রানে জেতার পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বলতে গেলে উড়েই গিয়েছিল। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে নিজেদের ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ও বোলাররা।

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট যে স্পিনারদেরই সাহায্য করবে, তা জানা কথা। সেদিক থেকে ছন্দে থাকা স্পিনারদের নিয়ে পাকিস্তানের সম্ভাবনা ভালো। ফর্মে থাকা উসমান তারেক হতে পারেন এই ম্যাচের কী ফ্যাক্টর। এছাড়া ভারতের সঙ্গে স্ট্রাগল করলেও আবরার আহমেদ নিজের দিনে যে কাউকে ধরাশায়ী করে দিতে পারেন।

সায়েম আইয়ুব ব্যাটে রান করতে ব্যর্থ হলেও অনেকদিন ধরেই বোলিংয়ে চমক দেখিয়ে যাচ্ছেন। এছাড়া উইকেটে টার্ন বা গ্রিপ থাকলে জ্বলে উঠতে পারেন শাদাব খান কিংবা মোহাম্মদ নেওয়াজও। তবে টপ অর্ডারের ব্যাটারদের মধ্যে সায়েম আইয়ুব এবং বাবর আজমের ফর্মে না থাকা একটি দুশ্চিন্তার কারণ পাকিস্তান দলের।

 

যদি বাংলাদেশ খেলত, বদলে যেত কি গ্রুপ সি’র হিসেব?

প্রেমাদাসার মন্থর উইকেট দুশ্চিন্তার কারণ হতে পারে নিউজিল্যান্ডের জন্য।

সুপার এইটের খেলা শুরু হতে যাচ্ছে আজ রাতেই

নিউজিল্যান্ড প্রথম রাউন্ডের চার ম্যাচই খেলেছে ভারতে। চেন্নাই আর আহমেদাবাদে খেলে এসে প্রেমাদাসার মন্থর উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া যেকোনো ব্যাটসম্যানের জন্য কঠিন। তবে ব্যাট হাতে ফর্মে আছে কিউয়িদের মোটামুটি সব ব্যাটারই। ফিন অ্যালেন এবং টিম সেইফার্ট ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিধ্বংসী ব্যাটিং করলে যেকোনো দলকে ম্যাচ থেকে বের করে দেওয়ার সক্ষমতা রাখে। এছাড়া ড্যারেল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস ও জিমি নিশামরাও ফর্মে আছেন। অন্যদিকে শেষ ম্যাচে রানে ফিরেছেন রাচিন রাভিন্দ্রও। তবে ফর্মে নেই দলের বোলাররা। গ্রুপ পর্বে ভালোই ভুগতে হয়েছে কিউয়ি বোলারদের।

তাই মোটামুটি ধারণা করা যায়, আজকের ম্যাচটি হতে যাচ্ছে পাকিস্তানের বোলারদের সঙ্গে নিউজিল্যান্ডের ব্যাটারদের লড়াই।

Related posts

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন স্পেনের রাজা ও রানি

News Desk

ইশরাককে শপথ পড়াতে লিগ্যাল নোটিশ

brs@admin

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের দিকে আরও একধাপ এগিয়ে বাংলাদেশ নারী দল

brs@admin

সাঞ্জোগ গুপ্তা আইসিসির নতুন সিইও

brs@admin

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

News Desk

বার্সেলোনাতেই ক্যারিয়ার শেষ করতে চান হ্যান্সি ফ্লিক

Durjoy Das
Translate »