ক্যারিবীয়দের কাছে হেরে শেষ হলো ইতালির বিশ্বকাপ যাত্রা । ইতালি নিজেদের সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৭৮ রানের ঝলক দেখিয়েছিল। কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৬৬ রান তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত হয়েছে তারা।
টস হেরে আগে ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে। শুরুতে ব্রেন্ডন কিং ও শিমরন হেটমায়ারকে দ্রুত ফিরলেও শাই হোপ ৪৬ বলে ৭৫ রান করেন এবং দলকে লড়াইযোগ্য অবস্থায় নিয়ে আসেন। শেষদিকে অন্য ব্যাটারদের অবদান সীমিত থাকায় স্কোর থেমে যায় ১৬৫-৬।
জবাবে ইতালি মাত্র ১৮ ওভারে অলআউট হয়ে ১২৩ রান সংগ্রহ করতে পারে। পাওয়ার প্লেতে ৩৭ রান তু্লে তিন উইকেট হারায় তারা। জেজে স্মুত ২৪ ও বেন মানেনতি ২৬ রান করেন, বাকির্লুল্লেখযোগ্য কিছু করেননি।
শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের ধারাবাহিক ব্যাটিং , বোলিং ও অভিজ্ঞতার কাছে হার মানে ইতালি । বড় ব্যবধানের এই হারের মধ্য দিয়ে ইতালির বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ হলো।

