28.5 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, প্রথমবার সুযোগ তিনজনের
খেলাধূলা

নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, প্রথমবার সুযোগ তিনজনের

নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, প্রথমবার সুযোগ তিনজনের। নতুন মৌসুম সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের চুক্তিতে মোট ২৮ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন, যেখানে আগেই জানানো হয়েছিল আগের মতো ‘এ প্লাস’ ক্যাটাগরি রাখা হচ্ছে না।

নতুন কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, প্রথমবার সুযোগ তিনজনের
ছবিঃ বিসিবির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে নেয়া।
এই চুক্তির মাধ্যমে প্রথমবার সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতে ফিরে এসেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের তালিকা থেকে কোনো ক্রিকেটার বাদ পড়েননি।

ক্যাটাগরি অনুযায়ী ক্রিকেটারদের অবস্থান ও বেতন কাঠামো নিচে দেওয়া হলো:

এ গ্রেড (বেতন ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ

বি গ্রেড (বেতন ৬ লাখ টাকা)
মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান
সি গ্রেড (বেতন ৪ লাখ টাকা)
সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব

ডি গ্রেড (বেতন ২ লাখ টাকা)
পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন

নতুন তালিকায় পুরোনোদের ধারাবাহিকতা যেমন বজায় আছে, তেমনি যুক্ত হয়েছে নতুন মুখের উপস্থিতিও। ফলে কেন্দ্রীয় চুক্তির এই ভারসাম্যপূর্ণ দলবিন্যাস আগামী মৌসুমে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে।

Related posts

এশিয়ান কাপের চাবি এখনও হামজাদের হাতেই

brs@admin

লাহোরের মাটিতে পা রাখল টাইগারদের প্রথম বহর

brs@admin

বিশ্বকাপে না খেলায় ২০ বছর পিছিয়েছে ক্রিকেট, দাবি ফরচুন বরিশাল মালিকের

News Desk

শেষ ষোলোতে আর্জেন্টিনা

News Desk

মিরপুরে আজ বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে লড়াই

News Desk

শিগগিরই আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল – নাকভি

Durjoy Das
Translate »