32.9 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যান সংঘর্ষে দুইজন নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের জোকারচর গোহালিয়া বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার জোকারচর এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আমির আলীকে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

নিহতরা হলেন, কালিহাতী উপজেলার গোহালিয়া বাড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির আলী ভ্যানচালক (৪০), পিতা: আমজাদ আলী এবং একই এলাকার শরীফ উদ্দিন (৪১), পিতা: মান্নান।

বিষয়টি নিশ্চিত করে যমুনা সেতু পূর্ব থানার এসআই শরিফুল ইসলাম বলেন, টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে জোকারচর এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক ও এক যাত্রী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।এরপর আহত দুজন চিকিৎসারত অবস্থা মারা যান।
বিআরএসটি/এসএস

Related posts

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের

News Desk

চিলিতে দাবানলে নিহত ১৯, জরুরি অবস্থা ঘোষণা

News Desk

ডেমু ট্রেন ক্রয়ে ক্ষতি ৬০০ কোটি টাকা, ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

News Desk

মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় তারেক রহমানের শোক

News Desk

ফিলিপাইনের জাহাজ তাড়া করতে গিয়ে নিজের যুদ্ধজাহাজে ধাক্কা মারল চীন

News Desk

সারজিসের বিরুদ্ধে গাজীপুরে বিএনপি নেতার মামলা

News Desk
Translate »