31.8 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পথচারী নিহত, আহত ২০

জেলার হবিগঞ্জের বাহুবলে ডুবাঐ বাজার নামক স্থনে যাত্রীবাহী বাস উল্টে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ডুবাঐ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের একটি বাসে যাত্রী উঠানামা নিয়ে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে বাসটি ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে উল্টে যায়।

দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকমান (১৮) নামে এক পথচারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত লোকমান উপজেলার ভাটপাড়া গ্রামের আনসার মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।
বিআরএসটি/ এমএ

Related posts

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

News Desk

তৃতীয় বিয়ে নিয়ে আমির বললেন, আমরা মনে মনে বিবাহিত

brs@admin

বিজেপির বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধের ডাক

News Desk

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪

News Desk

সারা দেশে আরও ১৬৩২ জন গ্রেফতার

News Desk

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের চালকসহ নিহত ৪

brs@admin
Translate »