BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদরাজনীতিশিরোনাম

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২০ বছর পর বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি। এর আগে বেলা ১১টায় হেলিকপ্টার যোগে ঢাকা থেকে রওনা হবেন তারেক রহমান।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, জনসভায় নির্বাচনের রূপরেখা তুলে ধরার পাশাপাশি দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে কথা বলবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমন ঘিরে বিভাগজুড়ে নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ।

সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন। প্রিয় নেতাকে একনজর দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র ছুটে বেড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় জেলায় জনসভায় ৩১ দফার আলোকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কর্মসংস্থান, বেকার ভাতা, ফ্যামিলি ও কৃষক কার্ডসহ প্রাধান্য পাচ্ছেন নারী ও তরুণরা। সাধারণ মানুষের আশা, প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে বদলে যাবে দেশ।
তারেক রহমান, ইতোমধ্যেই বড় শহরগুলোতো বটেই প্রত্যন্ত অঞ্চলেও অংশ নিয়েছেন বেশ কিছু জনসভা এবং পথসভায়। নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। এ ছাড়াও গোটা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেবার কথাও বলেছেন তিনি।
এর আগে ২০০৫ সালে বিভাগীয় তৃণমূল সম্মেলনে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বিআরএসটি/এসএস

Related posts

রাস্তার বিলবোর্ডে অভিনেত্রীর আবেদনময়ী ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

brs@admin

গুলশানে চাঁদাবাজি মামলায় ৪ ছাত্রনেতা ৭ দিনের রিমান্ডে

News Desk

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক: মির্জা আব্বাস

News Desk

১৬ জনকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ

News Desk

শনিবার হবিগঞ্জে আসছেন জামায়াতে আমির

News Desk

এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

News Desk
Translate »