BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নদীতে ডুবে যাওয়া শিশুকে উদ্ধার করলো কোস্টগার্ড

ভোলার মেঘনা নদীতে পড়ে ডুবে যাওয়া মোছাম্মদ হাবিবা (৭) নামে এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। মোছাম্মদ হাবিবা স্থানীয় কালুপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিব মিয়ার সন্তান।

কোস্টগার্ড জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় জেলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন ফেরীঘাট সংলগ্ন পুরাতন পন্টুন এলাকায় শিশুটি খেলা করতে গিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি জানতে পেরে কোস্টগার্ডের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম রোববার সকাল সড়ে ৯টায় গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিন জানান, শিশুটি নদীতে পড়ে যাওয়ার সনয় ওই এলাকায় কোস্টগার্ড স্টেশন ইলিশার একটি টহল দল তাদের নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। বিষয়টি টহল দলের দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌছে দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে উদ্ধারকৃত শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে মানুষের জানমাল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিআরএসটি/এসএস

Related posts

রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব, মিয়ানমারকে ঘিরে নতুন আহ্বান

News Desk

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

News Desk

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

brs@admin

আসিয়ান কাপের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

News Desk

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রস্তুত থাকতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী

News Desk

পাকিস্তানের বিপক্ষে ভারতকে না খেলার আহ্বান হরভজনের

News Desk