28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনাম

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেফতার ৪৮

রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর, শেরেবাংলা নগর ও যাত্রাবাড়ী থানা পুলিশ। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১০ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর মডেল থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মিরপুরে গ্রেফতার ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর মন্ডল, মো. সাজ্জাত হোসেন, শাহ আলম, নাঈম, অন্তর চন্দ্র বিশ্বাস, সোহান মিয়া, মোহাম্মদ বিল্লাল, মো. বাবু, শামীম মুন্সী, মো. তারেক, ওয়াহিদুল ইসলাম, ইসতিয়াক আহমেদ, আবুল কাসেম, মো. শান্ত, মেহেদী হাসান বাবু, ইব্রাহিম খলিল, মো. ইমদাদুল হক, মো. হাসিব, মো. সুমন, মো. পিয়াল, মো. রবিউল ইসলাম, মো. আক্তার হোসেন, মো. আব্দুস সালাম, মো. শুভ, মো. আবুল হায়াত, মো. রতন শেখ ও গোপালী বেগম।

এছাড়া শেরেবাংলা নগর থানা পুলিশ নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করে। তারা হলেন মো. মাহাবুব আলম, মো. সোহেল রানা, মো. আরিফ হোসেন, মো. রাসেল, মো. হুমায়ুন, মো. আজহারুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম, আরাফাত, প্রেম ও মো. শাওন।
বিআরএসটি/এসএস

Related posts

ককপিটে বসেই ইঞ্জিনে গণ্ডগোল টের পান পাইলটরা

News Desk

যমুনার সামনে বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

News Desk

মোমের ক্যাপসুলে ১১ কোটি রুপির স্বর্ণ – মুম্বাইয়ে ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

News Desk

পাকিস্তানে সরকারি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৫

News Desk

টিউলিপের আইনজীবীকে বাংলাদেশের মামলা সম্পর্কিত তথ্য দেওয়া হয়নি: স্কাই নিউজ

News Desk

গোপালগঞ্জের ঘটনা এত বড় হবে সে তথ্য গোয়েন্দাদের ছিল না : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »