28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান

সাতক্ষীরা প্রতিনিধি : তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারী) দুপুরে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে আমরা বিএনপি পরিবার সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ আলীর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠা কালীন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির সাবেক সমন্বয়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, অ্যাডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহাদুজ্জামান আজ্জেদ প্রমুখ। দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। এসময় তারা আরো বলেন, সাতক্ষীরার সামগ্রীক উন্নয়নে সাতক্ষীরা-২ আসনে আলহাজ্ব মো. আব্দুর রউফকে জাতীয়তাবাদী দল বিএনপির ধানের প্রার্থী নির্ধারণ করে গেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা তার মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিলন শিকদার, আবিদুর রহমান, শফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, অ্যাডভোকেট এস এম বায়োজিদ, অ্যাডভোকেট এবাদুল হক, ডাক্তার মশিয়ার রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জুলফিকার আলী। এ সময় বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং আমরা বিএনপি পরিবার সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড়।
বিআরএসটি/এসএস

Related posts

কিশোর গ্যাং সন্দেহে ৩২ জনকে আটক

News Desk

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১৪৯৬ জন গ্রেপ্তার

News Desk

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’

News Desk

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: কর্মহীন হয়ে পড়বে ভোলার দুই লাখ জেলে

News Desk

পাবনায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

News Desk

মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

News Desk
Translate »