26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা: এলাকায় আতঙ্ক

​মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় প্রকাশ্য দিবালোকে গুলি করে রানা প্রতাপ (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে। নিহত রানা প্রতাপ পার্শ্ববর্তী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের তুষার কান্তি বৈরাগীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কপালিয়া বাজারে অবস্থান করছিলেন রানা প্রতাপ। আনুমানিক ৫টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধারের আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

​এ ঘটনার পরপরই কপালিয়া বাজার ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় মণিরামপুর থানা পুলিশ।

​এ বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিআরএসটি/এসএস

Related posts

নবম পে-স্কেল – মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ

brs@admin

সাতক্ষীরায় কোটি টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ

News Desk

যে ১১ ব্যাংকে পাওয়া যাবে নতুন নকশার টাকা

brs@admin

মেয়ের হত্যাকারীদের বিচার দাবি রিক্সাচালক পিতার

News Desk

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার মহড়া ‘খারাপ পরিণতি’ ডেকে আনবে; উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

News Desk

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

News Desk
Translate »