20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

বাবা-ছেলেসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল

সাতক্ষীরা প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ (শ্যামনগর ও কালিগঞ্জের আংশিক) আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা ও তার ছেলে মায়াজসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই আসনে জমা পড়া মোট ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৪টি বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এর মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও তার ছেলে। বাকি ৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতারের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে নিম্নলিখিত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়-এইচ এম গোলাম রেজা (গণঅধিকার পরিষদ): ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে এবং তার পুত্র হুসাইন মোহাম্মদ মায়াজ জাতীয় পার্টি ( রুহল আমিন হাওলাদার অংশ) দলীয় মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়। এদিকে মো. আব্দুল ওয়াহেদ (বিএনপি বিদ্রোহী): স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া ১% ভোটারের তথ্যে গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টি জেপি আব্দুর রশীদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে তার মনোনয়নটি বাতিল ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে বর্তমানে তিনজন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে বৈধ হিসেবে টিকে আছেন: ১. মো. মনিরুজ্জামান (বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি) ২. জি এম নজরুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ৩. এস এম মোস্তফা আল মামুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আখতার জানান, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল, যার মধ্যে জমা পড়েছিল ২৯টি। পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে ১৯টি মনোনয়নপত্র বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দেশের খাদ্য পরিস্থিতি অত্যন্ত সন্তোষজনক: খাদ্য উপদেষ্টা

brs@admin

অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি

News Desk

ভোলার তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন ঢাকায় গ্রেফতার

News Desk

গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

News Desk

জাতিসংঘ অধিবেশন শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

News Desk

৩১ জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র থানায় সমর্পণ করতে হবে : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

News Desk
Translate »