27.2 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুলেন্স।

সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার পর এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ দুপুরে ওসমান হাদিকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
এর আগে, রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে এক জরুরি কল কনফারেন্সে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই দিন ধরে ওসমান হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে।

রোববার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে।

সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে। এ জন্য প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করবে এবং দুপুর দেড়টায় ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি চেয়েছে। হাদির সঙ্গে কারা কারা যাচ্ছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্পের গাজা পরিকল্পনাকে ইইউ প্রধানের প্রশংসা

News Desk

‘নিঃশর্ত যুদ্ধবিরতি’তে একমত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়া প্রধানমন্ত্রী

News Desk

গণহত্যাকারীদের বিচার দৃশ্যমানের পরে নির্বাচন : ড. রেজাউল

News Desk

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

News Desk

মার্কিন স্বার্থে মানবাধিকার মিশন খুলতে দেওয়া হবে না: হেফাজতে ইসলাম

News Desk

গাজীপুরে অস্ত্র ও গুলিসহ এক যুবক আটক

News Desk
Translate »