28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জামায়াতে ইসলামীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া

২০২৪ সালের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ বার্তা দিয়েছে জামায়াত।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, এই বিচারে প্রশ্ন তোলার সুযোগ নেই। নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। আজকে বাংলাদেশের বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মানবতাবিরোধী অপরাধীদের বিচার জনগণের দাবি ছিলো। যা আজকে ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে আংশিক হলেও পূর্ণ হয়েছে।

গোলাম পরওয়ার আরও বলেন, কোনো একজন সরকারের প্রধানের সর্বোচ্চ সাজা, যা দেশের ইতিহাসের প্রথম। এটা স্মরনীয় হয়ে থাকবে।
বিআরএসটি/এসএস

Related posts

সারা দেশের পণ্যের বাজার দর জানা যাবে মােবাইলে

brs@admin

পেট্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

News Desk

খোলামেলা দৃশ্যে অভিনয় নিয়ে কী বললেন ডাকোটা জনসন

brs@admin

৪৪তম বিসিএস : কোটাধারীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

brs@admin

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

News Desk

আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য

News Desk
Translate »