31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

আগামীকাল সারাদেশে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সাংবাদিক সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে)।

শুক্রবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।

আগামীকাল শনিবার (১ নভেম্বর) বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে কেন্দ্রীয়ভাবে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হবে। এতে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেবেন।

সকল সাংবাদিকদের এ বিক্ষোভ কর্মসূচি সফলভাবে পালনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
বিআরএসটি/এসএস

Related posts

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় হতবিহ্বল শোবিজ অঙ্গন, শোকস্তব্ধ তারকারা

News Desk

বিজেপির বিরুদ্ধে থালাপতি বিজয়ের যুদ্ধের ডাক

News Desk

আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; জুলাইবিপ্লব নস্যাতের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী উক্তি

News Desk

বরগুনার পাথরঘাটায় জবাই করা হরিণ ও ফাঁদসহ শিকারি আটক

News Desk

চার বিশিষ্ট নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

News Desk

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

brs@admin
Translate »