26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্ত করবে চীনসহ চার দেশের বিশেষজ্ঞরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তের জন্য চার বিদেশি দেশ – ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্কের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘আমরা চারটি দেশকে এখানে কোনও অব্যবস্থাপনা আছে কি না তা তদন্তের জন্য আমন্ত্রণ জানিয়েছি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা চান ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন এবং তুরস্ক থেকে বিশেষজ্ঞরা এসে অগ্নিকাণ্ডের তদন্ত করুক। তিনি বলেন, তারা তদন্তের মাধ্যমে আগুনের কারণ এবং ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করবে।’

বিমানবন্দর কর্তৃপক্ষের আওতাধীন ফায়ার সার্ভিসের চারটি ইউনিটও ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় উল্লেখ করে তিনি বলেন, ফায়ার সার্ভিসের অন্যান্য ইউনিটগুলোও ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসে।

তিনি বলেন, কার্গো ভিলেজে দাহ্য পদার্থ বেশি থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে গার্মেন্টস পণ্য বেশি ছিলো এবং কিছু কেমিক্যালও ছিলো।
তিনি আরো বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তাছাড়া অনেক সময় বাতাসের কারণেও আগুন নিয়ন্ত্রণে সময় লাগে।
বিআরএসটি/এসএস

Related posts

কেন্দ্রীয় শহীদ মিনারে নবম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের ধর্মঘট

News Desk

‘র’-এর এজেন্ট ছিলেন বাঁধন, যা জানালেন অভিনেত্রী

brs@admin

সফর শেষে দেশের উদ্দেশে প্রধান উপদেষ্টা

brs@admin

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

News Desk

চাকসু নির্বাচন: শিবিরের প্যানেল ঘোষণা

News Desk

পুরো ইউক্রেন দখল করতে চান পুতিন

brs@admin
Translate »