29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদশিরোনাম

এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ট্রাম্প

আসন্ন এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে আগামী ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়া আসবেন বলে আশা করা হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন। এই সম্মেলন চলবে ১ নভেম্বর পর্যন্ত।

সিউল জানিয়েছে, সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে বৈঠকের সম্ভাবনাও ‘উড়িয়ে দেওয়া যায় না’।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্প ৩০ অক্টোবর পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় শহর গিওংজুতে অবস্থান করবেন বলে আশা করা হচ্ছে।

এ সময়ের মধ্যেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Related posts

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান হবে : নাহিদ ইসলাম

News Desk

ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের জয়ে আশাবাদী বিএনপি: গয়েশ্বর

News Desk

শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে শিশু নিহত

brs@admin

জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

জাতীয় কবি কাজী নজরুলের নামে হবে নতুন হল : ঢাবি উপাচার্য

brs@admin

হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স

News Desk
Translate »