27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী শহিদুল আলম

দখলদার ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন।

শনিবার (১১ অক্টোবর) ভোর ৫টার দিকে শহিদুল আলমকে বহনকারী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে।

গত ৮ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলার ‘কনশানস’ জাহাজ থেকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছিল আলোকচিত্রী ও লেখক ড. শহিদুল আলমকে।

এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত কেৎজিয়েত কারাগারে। অবশেষে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

ইসরায়েল থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে ৬৯২১ ফ্লাইটে তুরস্কে পৌঁছান এই মিডিয়া ব্যক্তিত্ব। এরপর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে শুক্রবার রাতেই তিনি দেশের উদ্দেশে রওয়ানা দেন।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই কথা।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যাই বিমানটি বাংলাদেশের উদ্দেশে তুরস্কের ইস্তাম্বুল ছাড়ে। স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিট, বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে ফ্লাইটটি যাত্রা শুরু করে। ফ্লাইটটি ঢাকা পৌঁছায় আজ শনিবার ভোর ৫টার দিকে।
বিআরএসটি/এসএস

Related posts

ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই কর্মকর্তা

brs@admin

নির্বাচনকালীন সরকারে থাকছি না: উপদেষ্টা আসিফ

News Desk

রামুতে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

News Desk

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী আটক

News Desk

রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের হুমকি, জবাব দিল ভারত

News Desk

তত্ত্বাবধায়ক সরকারসহ ৩টি বিষয় নিয়ে সংলাপে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন

News Desk
Translate »