30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
প্রচ্ছদশিরোনামসারাদেশ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী ও এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটা এবং রাত সাড়ে এগারোটার দিকে নগরীর লিংক রোডের আকমল আলী পয়েন্ট ও সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) হালিশহর থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইপিজেড থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাতটার দিকে আকমল আলী লিংক রোডের পাশে হাঁটছিলেন পথচারী শাহজাহান (৪৮)। এ সময় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহজাহান ইপিজেড থানার কাজী গলি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ফেলে চালক পালিয়ে যায়। পুলিশ বাইকটি জব্দ করেছে, তবে চালককে এখনো আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

অপরদিকে রাত সাড়ে এগারোটার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে আরও একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং নগরের আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা মো. সোহান (২৭)।

এ বিষয়ে হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, মরদেহ তিনটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

brs@admin

নিরাপত্তা ইস্যু থাক‌লে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র : দূতাবাস

News Desk

হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স

News Desk

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা করলেন ট্রাম্প

News Desk

ফ্যাসিবাদের সহযোগীরাই ‘না’ ভোট চাচ্ছে : স্থানীয় সরকার উপদেষ্টা

News Desk
Translate »