26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কুমিল্লায় ফিলিং স্টেশনকে জরিমানা

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় তেল পরিমাপে গরমিল হওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ অক্টোবর) বিকালে কুমিল্লা জেলা প্রশাসন ও বিএসটিআই-এর কুমিল্লা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে সদর উপজেলার নাজিরাবাজার এলাকার মদিনা ফিলিং স্টেশনকে এক অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৭০ মিলি লিটার পরিমাণ তেল কম সরবরাহের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ, মো. লুৎফর রহমান, প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয় এবং ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহাম্মদ।
বিআরএসটি/এসএস

Related posts

বাগদান সারলেন হান্নান মাসউদ

News Desk

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান বাংলাদেশ

brs@admin

দুই লাখ ত্রিশ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

News Desk

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

News Desk

যৌথবাহিনীর অভিযানে ৩ টন চাল উদ্ধার

News Desk

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

News Desk
Translate »