27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

বগুড়া জেলার কাহালু উপজেলা আজ গরু বোঝাই ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে আমিনুল শেখ (৪০) নামের এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কাহালু- বগুড়া সড়কে কাহালু উপজেলার শীতলাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল শেখ জেলার কাহালু উপজেলার জয়তুল গ্রামের রিয়াজ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমিনুল শেখ বাড়ি থেকে একটি ভটভটিতে কয়েকটি গরু নিয়ে চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু- বগুড়া সড়কে কাহালু উপজেলার শীতলাই এলাকায় ভটভটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই আমিনুল শেখ নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলের জন্য অস্ত্র পরিবহনের অভিযোগ অস্বীকার সৌদি শিপিং কম্পানির

News Desk

মুসলিম দেশগুলোকে একজোট হয়ে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার

brs@admin

ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

News Desk

৬ বিলিয়ন পাউন্ডের ভারত-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তি স্বাক্ষর

News Desk

ডাকসু নির্বাচন: তিন বাম সংগঠনের প্যানেল ঘোষণা

News Desk

গাজা ইস্যুতে গণবিক্ষোভে উত্তাল তেলআবিব

News Desk
Translate »