31.8 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

রাজধানীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

রাজধানীর গেন্ডারিয়া থেকে অজ্ঞাতনামা এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।

রোববার (৫ অক্টোবর) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, আমরা সকালে খবর পেয়ে গেন্ডারিয়া রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করি। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠাই।

তিনি আরও বলেন, আমরা ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দিয়েছিলাম। তারা এসে ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

কে বা কারা ওই নারীকে গলা কেটে হত্যা করেছে সে বিষয়টি এখন পর্যন্ত জানতে পারিনি। তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বের করা যাবে বলে জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

১২ বছর পর বিশ্বকাপে জিতল আলজেরিয়া

brs@admin

পবিত্র হজ আজ

brs@admin

আজ আপিল শুনানির শেষ দিন, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতেও সিদ্ধান্ত দেবে ইসি

News Desk

আটকের পর ইরানের ধর্মীয় নেতাকে ছেড়ে দিয়েছে সৌদি আরব

brs@admin

দুবাইয়ে বাংলাদেশিদের মালিকানাধীন কয়েক ডজন সম্পত্তির খোঁজ পেয়েছে এনবিআর

brs@admin

জাপানে মাঝ আকাশে বোয়িং ৭৩৭ এর যান্ত্রিক ত্রুটি, আতঙ্কে যাত্রীরা লিখলো শেষ লেখা

brs@admin
Translate »