28.3 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে সেনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছে। 

বাসের চালক জানান, বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন। থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। যাত্রীরাও আতঙ্কে বাস থেকে নেমে যান।

তিনি আরও জানান, এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের গ্লাসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

বাস কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে নেছার নামে এক ব্যাক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের জখম করে। এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে তারা দাবি করেন।
বিআরএসটি/এসএস

Related posts

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

একনেকে নতুন ৩টিসহ ৯ প্রকল্প অনুমোদন

News Desk

ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

brs@admin

জামায়াত আমিরের স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

News Desk

অভ্যুত্থানের কৃতিত্ব নিতে যে প্রতিযোগীতা চলছে তা অগ্রহণযোগ্য : মঈন খান

News Desk

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

brs@admin
Translate »