BRS TIMES
অন্যান্য সংবাদআন্তর্জাতিকপ্রচ্ছদবিনোদনশিরোনাম

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় অন্তত ৫১ জন আহতও হন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন করুরে সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন, যার মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন মহিলা এবং ৯ জন শিশু। এছাড়া ২৬ জন পুরুষ এবং ২৫ জন মহিলাসহ আহত ৫১ জন নিবিড় চিকিৎসাধীন রয়েছেন।’

রোববার ভোরে এক সংবাদ সম্মেলনে পদদলিত হওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে স্ট্যালিন বলেন, ‘তামিলনাড়ুর অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনের নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে। এই কমিশন ঘটনাটির তদন্ত করবে এবং সরকারকে একটি প্রতিবেদন জমা দেবে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পুলিশ সূত্রে জানা যায়, থালাপতি বিজয় মঞ্চে পৌঁছালে তাকে কাছ থেকে দেখার জন্য হুড়োহুড়ি শুরু হয়। হাজার হাজার মানুষ ব্যারিকেডের দিকে ধাবিত হলে দমবন্ধ হয়ে অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। এর পরপরই সৃষ্টি হয় বিশৃঙ্খলা এবং পরে পদদলিত হয়ে মারা যান অনেকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ ভারতের শীর্ষ নেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তারা।
এ বিষয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বিজয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, অবর্ণনীয় যন্ত্রণায় ভুগছি। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করছি এবং আরোগ্য কামনা করছি হাসপাতালে চিকিৎসাধীন মানুষদের।’
বিআরএসটি/এসএস

Related posts

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত

News Desk

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘুদের জন্য নতুন বিজ্ঞপ্তি

News Desk

শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের দেশে ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী

News Desk

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশু নিহত

News Desk

ফের ভারত থেকে পুশইন, পাটগ্রাম সীমান্তে আটক ২০

brs@admin

ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে : জেলেনস্কি

brs@admin
Translate »