32.4 C
Bangladesh
Thursday, July 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই। তিনি দেশের জনগণকে কোনো ধরনের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, যারা আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে পারে না, তারাই ‘রাজাকার’ নামক অপপ্রচারে লিপ্ত হয়েছে। নতুন প্রজন্ম এসব বিভ্রান্তিমূলক অপপ্রচার বিশ্বাস করে না।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার তাঁর বক্তব্যে দৃঢ়ভাবে জানান, আমরা চাই হিন্দু-মুসলিম সবাই মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে কোনো বিভেদ থাকবে না। সব মত ও ধর্মের মানুষ সমান মর্যাদা ও অধিকারের সঙ্গে বসবাস করবে।
তিনি আরও বলেন, দাঁড়িপাল্লার পক্ষে যারা কাজ করছেন, তাদেরকে কেউ হুমকি দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকেই ছাড় দেবে না। দেশের প্রতিটি নাগরিকের স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নেপালের অন্তর্বর্তী সরকার প্রধানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

ফের বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের প্রাক্তন স্ত্রী

brs@admin

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে ব্যাংককে বিক্ষোভ সমাবেশ

brs@admin

কোটালীপাড়ায় দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

News Desk

গণ-আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান

News Desk
Translate »