BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ভোলার তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন ঢাকায় গ্রেফতার

ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকা থেকে সিটিটিসির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বপনের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি, নারী ও সাংবাদিক নির্যাতন, চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়াসহ নানা প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিআরএসটি/এসএস

Related posts

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা কিমের

News Desk

রাজশাহীতে নিজ অস্ত্রে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

News Desk

হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব

News Desk

দেশ ছেড়ে গ্রীসে পালিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু

brs@admin

জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ

brs@admin

পাচারকালে কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ যুবক আটক

News Desk