27.4 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

সিলেটে ভূমিকম্প অনুভূত

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এটি ছিল ৪ মাত্রার ভূমিকম্প। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এটির উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৫ কিলোমিটার।

এসময় নগরীর বিভিন্নস্থানে কয়েক সেকেন্ডের জন্য দুলুনি টের পেয়ে অনেকে তড়িঘড়ি করে ঘরবাড়ি ও অফিস থেকে বের হয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্পকে তুলনামূলকভাবে হালকা ধরনের বলা হয়। এতে সাধারণত বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকে না, তবে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং ঝুঁকিপূর্ণ ভবন বা দুর্বল কাঠামোয় সামান্য ক্ষতি হতে পারে।
বিআরএসটি/এসএস

Related posts

পরীক্ষা মিস করা সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

brs@admin

শিক্ষকরা অনশনে বসছেন আজ

News Desk

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ফখরুল

News Desk

গ্যাস-বিদ্যুতের দাম আপাতত বাড়াচ্ছে না সরকার : জ্বালানি উপদেষ্টা

brs@admin

পিরোজপুরে জেলা যুবদলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন

brs@admin

আমরা একই অপরাধ করে যাচ্ছি প্রতিদিন : প্রধান উপদেষ্টা

brs@admin
Translate »