33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

ককটেল ফাটিয়ে আওয়ামী লীগের মিছিল থেকে আটকদের ‘ছিনতাই’: পুলিশ

রাজধানীর শ্যামলীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ‘ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেওয়া’ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে, পুলিশ সেখান থেকে ৫-৬ জনকে ধরে ফেলে।

এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫ থেকে ৩০টি মোটর সাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিঁচড়ে ‘ছাড়িয়ে নিয়ে যায়’।

শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক বলছেন, আওয়ামী লীগের ‘ব্যাকআপ টিমের জন্য’ পুলিশ আটকদের ধরে রাখতে পারেনি।

তিনি বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। ৫/৬ জনকে আটক করা হয়, এর সঙ্গে সঙ্গে ২৫-৩০টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। তারা এসেই কয়েকটি ককটেল ফাটিয়ে তাদের (আটকদের) নিয়ে যায়।

সে সময় ওই ‘ব্যাকআপ টিম’ থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটকের তথ্য দিয়েছেন ওসি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

প্রতি ছক্কায় আর উইকেটে ১ লাখ পাকিস্তানি রুপি যাবে ফিলিস্তিনি শিশুদের জন্য

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

News Desk

‘ই*স*রা*য়ে*লের কাছে আত্মসমর্পণ নয়’: হিজবুল্লাহর স্পষ্ট ঘোষণা

News Desk

বাংলাদেশের পতাকা বুকে নিয়ে কানাডার মাঠে নামলেন সমিত সোম

brs@admin

চীন সফর অত্যন্ত সফল হয়েছে : মির্জা ফখরুল

brs@admin

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

News Desk
Translate »