32 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

বিদেশ সফরে যেতে দেয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরকে

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমানকে বিদেশ সফরে যেতে দেয়া হয়নি। রোববার (৩১ আগস্ট) বিকেল পাঁচটার ফ্লাইটে অফিসিয়াল কর্মসূচিতে অংশ নিতে নামিবিয়া যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, নামিবিয়ার ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের মোট ১১ জন কর্মকর্তা আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে ১০ জন সফরে যেতে পারলেও হাবিবুর রহমানকে ইমিগ্রেশন পুলিশ ফ্লাইটে উঠতে দেয়নি।

সূত্র জানায়, ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর হাবিবুর রহমান বোর্ডিংয়ের অপেক্ষায় ছিলেন। ঠিক তখনই তাকে ডেকে জানানো হয়, সরকারের নির্দেশে তাকে ভ্রমণের অনুমতি দেয়া যাচ্ছে না।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্প্রতি দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ও বর্তমান গভর্নর, ডেপুটি গভর্নর এবং সরকারি-বেসরকারি ২৬ ব্যাংকের এমডি ও পরিচালকদের বিষয়ে অনুসন্ধান চালাতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) চিঠি দেয়া হয়। এই তালিকা ইমিগ্রেশন পুলিশের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে ড. মো. হাবিবুর রহমান ডেপুটি গভর্নর পদে নিয়োগ পান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন দুই ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম, বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস ও নীতি উপদেষ্টা আবু ফরাহ মো. নাছের। তবে হাবিবুর রহমান ও নূরুন নাহার এখনও ডেপুটি গভর্নর পদে বহাল আছেন।
বিআরএসটি/এসএস

Related posts

ভারতীয় নাগরিককে জুলাই যোদ্ধা বানিয়ে অপপ্রচার

brs@admin

সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ, নিহত ৪১

brs@admin

জন্মাষ্টমীতে মির্জা ফখরুলের শুভেচ্ছা

News Desk

পুতিন একটা ‘পাগল’ বললেন ট্রাম্প

brs@admin

‘না, তাদেরকে আমি কালো শক্তি বলি নাই’

News Desk

নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

News Desk
Translate »