28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনামসারাদেশ

রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করে আগামী ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে ৮টায় রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথা ভেবে নির্বাচন ২৫ তারিখ করা হয়েছে। 
এদিন দুপর দুপুর সাড়ে ১২টার দিকে রাকসু নির্বাচনের তারিখ ২৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয়েছিল। পরে রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। রাতে জরুরি বৈঠক শেষে কমিশন ভোটের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
সে মোতাবেক মনোয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১-৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮-৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা বিষয়ে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশ ২৫ সেপ্টেম্বর।
বিআরএসটি/এসএস

Related posts

নদীবন্দর সমূহে ১ নম্বর সতর্ক সংকেত জারি

brs@admin

ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

brs@admin

কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

brs@admin

উপদেষ্টা ফারুক ই আজমের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে তিনজন নিহত

News Desk

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

News Desk
Translate »