26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা

কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নিত করণ এবং দ্রুত সংস্কারের দাবিতে কুমিল্লার ময়নামতি থেকে দেবিদ্বার পর্যন্ত বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৭ আগস্ট) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি থেকে কংশনগর পর্যন্ত নয়টি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভ চলাকালীন সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হলেও বিক্ষোভ শেষে যান চলাচল স্বাভাবিক হয়।

সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি তুলে নেয়া হয়। এ সময় বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে কুমিল্লা-সিলেট মহাসড়কটি চার লেনে উন্নিত করনের জন্য প্রস্তাবিত হয়। এছাড়া দীর্ঘদিন সড়কটিতে খানাখন্দ হলেও সেটি মেরামত করা হচ্ছে না। চরম ভোগান্তিতে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে সড়ক মেরামতের উদ্যোগ নেয়া হোক।
বিআরএসটি/এসএস

Related posts

জুলাই গণ-অভ্যুত্থানের ফসল ডাকসু: আসিফ মাহমুদ

News Desk

ব্রাজিলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের

brs@admin

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

News Desk

নারায়ণগঞ্জে ২০টি বসতঘর ভষ্মীভূত

News Desk

এডিবি’র ১৫০ মিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

News Desk

বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk
Translate »