26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

ফিক্সিংকাণ্ডে ৫ বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন সাব্বির

ফিক্সিংকাণ্ডে বড় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের দল শাইনপুকুরের ব্যাটার মিনহাজুল আবেদিন সাব্বির। বিসিবির অ্যান্টি-করাপশন ইউনিট (আকু) সোমবার নিশ্চিত করেছে, ম্যাচ ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে সাব্বিরকে অন্তত পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গত মৌসুমে গুলশানের বিপক্ষে একটি ম্যাচে শাইনপুকুরের দুই ব্যাটার অদ্ভুতুড়ে ভঙ্গিতে আউট হন। রাহিম আহমেদ ও সাব্বিরের আউটের ধরণে সন্দেহ জাগে। পরে তদন্ত হয়।

দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সাব্বির ডিপিএল চলাকালীন একটি সন্দেহভাজন বিদেশি নম্বরের সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন। আকুর ধারণা, এটি আন্তর্জাতিক বুকমেকার চক্রের অংশ। বিষয়টি এতটাই গুরুতর যে, তদন্তকারীরা ইতোমধ্যে আইসিসি’র গ্লোবাল আকু এবং এমনকি ইন্টারপোলের সহায়তা নেওয়ার চিন্তা করছেন।

আকুর তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সাব্বির বিসিবির দুর্নীতি দমন কোডের একাধিক ধারা ভেঙেছেন। তাই শুধু পাঁচ বছর নয়, অপরাধের মাত্রা অনুযায়ী ৮ থেকে ১০ বছর পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৩ সালে আশরাফুলকে যেভাবে শাস্তি দেওয়া হয়েছিল, সাব্বিরের ক্ষেত্রেও ততটাই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। কারণ, এ ধরনের অপরাধ ক্রিকেটের ভাবমূর্তিকে ধ্বংস করে। এখন সবকিছু নির্ভর করছে বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

জকসুর শীর্ষ তিন পদেই ছাত্রশিবিরের প্যানেল জয়ী

News Desk

শহীদ ওসমান হাদিকে স্মরণ করলেন তারেক রহমান

News Desk

শিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার ‘উন্নতি’, কেবিনে স্থানান্তর

News Desk

ডিসেম্বর ধরেই নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি: নজরুল ইসলাম খান

brs@admin

নারীর অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

News Desk

খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন

News Desk
Translate »