33.1 C
Bangladesh
Sunday, August 30, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদখেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ: সূচি ঘোষণা আফগানিস্তানের

এশিয়া কাপ শেষ হলেও সংযুক্ত আরব আমিরাতেই থেকে যাচ্ছে বাংলাদেশ দল। অক্টোবরে সেখানেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের দুই ফরম্যাটে সিরিজ খেলবে টিম টাইগার। রোববার (২৪ আগস্ট) টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সূচি অনুযায়ী, টি–টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ২ অক্টোবর প্রথম ম্যাচের পর বাকি দুটি খেলা হবে ৩ ও ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর। সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান অনেকদিন ধরেই আরব আমিরাতকে হোম ভেন্যু বানিয়ে খেলছে। এছাড়া ভারতকেও তারা হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে।

বাংলাদেশ সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নসীব খান। তিনি বলেন, ‘বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর দুই দেশের সহযোগিতার দৃঢ়তা এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার প্রতিশ্রুতি বহন করছে। সমর্থকেরা উপভোগ করবেন রোমাঞ্চকর ম্যাচ আর শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা।’
বিআরএসটি/এসএস

Related posts

ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের

News Desk

brs@admin

চলচ্চিত্র অনুদান কমিটি থেকে মম’র পদত্যাগ

brs@admin

বাবর-শাহিনদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের

brs@admin

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

News Desk

ট্যামি ব্রুসকে জাতিসংঘের উপপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিলেন ট্রাম্প

News Desk
Translate »