BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের প্রগতিশীল চিন্তাকে ভিন্ন খাতে নিয়ে উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। শনিবার (২৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে তর্ক-বির্তক হবে, কিন্তু বিতর্ক এমন জায়গায় যাচ্ছে তাতে হতাশা তৈরী হচ্ছে। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, কারণ আমলারাই সবকিছু নির্ধারণ করে দেয়।

তিনি বলেন, যদি গণতান্ত্রিক নির্বাচন করা যায়, তাহলে ভবিষ্যতে জবাবদিহিতা নিশ্চিত করা যাবে। ছাত্র-জনতার আন্দোলনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে যদি কিছুটা হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়া যায়, তাহলে কিছুটা হলেও গণঅভূত্থানের মূল্যায়ন হবে।
বিআরএসটি/এসএস

Related posts

দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, ভারতে মৃত্যু ৭ জনের

brs@admin

ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : আলী রীয়াজ

News Desk

ময়মনসিংহে বাসচাপায় নিহত ২

News Desk

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

News Desk

আইনজীবী হত্যাসহ ৫ মামলায় জামিন পাননি চিন্ময় দাস

brs@admin

আজ আসছেন হামজা চৌধুরী, হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ

brs@admin