28.1 C
Bangladesh
বুধবার, জুন ৩, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থীর গণসংযোগ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ১১৭, ভোলা-৩ এ বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাইম নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রায় প্রতিদিনই লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সাথে কুশল বিনিময়, পথসভা, জনসভা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ও দালাল বাজার এলাকায় গণসংযোগ এবং পথসভায় অংশগ্রহণ করেন তিনি। এতে এলাকার বিভিন্ন পেশার লোকজন, ব্যবসায়ী, তরুণ ভোটার ও বয়বৃদ্ধগণ অংশগ্রহণ করেন।

ভোলা-৩ আসনের নির্বাচনী মাঠে বর্তমানে শুধু জামায়াত সমর্থিত প্রার্থীর গণসংযোগ স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নিয়মিত মাঠে উপস্থিতি ও গণসংযোগের কারণে তিনি ধীরে ধীরে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হচ্ছেন।

গণসংযোগ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন, ভোলা-৩ আসনের জনগণই হলো আমার শক্তি। আমি চাই সকলের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে। লালমোহন-তজুমদ্দিনে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা আমার প্রধান লক্ষ্য। মহান আল্লাহ তায়ালা আমাকে সুযোগ দিলে আমি লালমোহন ও তজুমুদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো।
বিআরএসটি/এসএস

Related posts

কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ

News Desk

৬ বছর পর এশিয়ান আর্চারিতে সোনা জিতলো বাংলাদেশ

brs@admin

লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলা, জাতিসংঘের শান্তিরক্ষী আহত

News Desk

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠালো বাংলাদেশ

News Desk

নেইমার ভক্তদের জন্য আবারও দুঃসংবাদ

News Desk

গণমাধ্যমের স্বাধীনতার অঙ্গীকার হবে বড় সংস্কার: আলী রীয়াজ

News Desk
Translate »